ডিএমপির বিশেষ অভিযানে যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল থেকে গ্রেফতার ৪২

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
ডিএমপির বিশেষ অভিযানে যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল থেকে গ্রেফতার ৪২
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির বিশেষ অভিযান। (ছবি: সংগৃহীত)

রাজধানীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে।

আজ রোববার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৫ জুলাই) দিনভর সংশ্লিষ্ট থানাগুলোর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়।

যাত্রাবাড়ী থানা:

থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—নূর আলম (৪০), বিজয় (১৯), রমজান (২০), বিপ্লব (৩৫), শাকিল (৩৫), সুমি (৩৩), সানজু, সুমি (২৮), জাহিদ, সুমি (২৮), হৃদয় মিয়া, বিপ্লব ঠিকাদার (৪৫), সাইফ (৩০), মানিক (৩০), সুনীল (৫০), আব্দুর রহমান (২১), সোহেল (৩০), জাহাঙ্গীর (৪৫), বুলু (৪৫), রিয়াজ (৩৭), মিরাজ (২৮) ও শান্ত (২৪)।

মুগদা থানা:

মুগদা থানা পুলিশ নিজ নিজ এলাকার অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—নাহিদুল ইসলাম, নাজমুল হোসেন, আরমান (২৩), পাবেল মোল্লা শাওন, বাবুল হোসেন ওরফে বাবু (৩৬), তারেক আজিজ, বিল্লাল হোসেন (২৫), সাগর (২৪), রিপন (৪০), রানা (২২), রফিকুল ইসলাম (২০) ও উজ্বল রায় (১৯)।

বংশাল থানা:

একই দিনে বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন ৮ জন। তারা হলেন—আমির হোসেন সম্রাট (২৭), উজ্জ্বল (২৪), ফয়সাল হোসেন আলভী (২৪), সুরুজ মিয়া (৩৬), সেলিম (৫২), রাজিব হোসেন (২৮), মোশারফ (৩১) ও আবুল হোসেন (৫৬)।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের মধ্যে ডিএমপির বিভিন্ন থানার নিয়মিত মামলার আসামি, আদালতের ওয়ারেন্ট বা পরোয়ানাভুক্ত আসামি এবং এলাকাভিত্তিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন