প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান আনুষ্ঠানিকভাবে একনেক বৈঠক শুরুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে এবং অবকাঠামোগত উন্নয়ন জোরদার করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন উন্নয়ন প্রকল্প পর্যালোচনা ও অনুমোদনের জন্য আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
একনেক সভায় সিদ্ধান্ত ও অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পরবর্তীতে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।