চলতি অর্থবছরই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এক যৌথ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
নির্বাচনের সময়সূচি ও তফসিল সংক্রান্ত যেকোনো আপডেট তথ্যের জন্য নাগরিকরা
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিস্তারিত রূপরেখা ও প্রস্তুতি আলোচনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) সাথে এক বৈঠক অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ইসি তাদের সুবিধাজনক সময়ে নির্বাচনের তারিখ ও তফসিল নির্ধারণ করে ঘোষণা করবে।
ড্যানিশ সহায়তা ও সায়েদাবাদ প্রকল্পের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার মানোন্নয়নে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজে ১৬ হাজার কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ ও অনুদান হিসেবে সহায়তা দেবে ডেনমার্ক। এই প্রকল্পটির সফল বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে দৈনিক প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা প্রদান করবে বলে বৈঠকে নিশ্চিত করা হয়।
|