সংসদ অধিবেশন ঘিরে ঢাকার একাধিক এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
অনলাইন প্রতিবেদক: আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ সময় উল্লিখিত এলাকাগুলোতে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো:
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত।
বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।
পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত
। মিরপুর রোডের শ্যামলী মোড়
থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত। রোকেয়া সরণির সংযোগস্থল থেকে বিজয় সরণি, পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং সংসদ ভবনের সংরক্ষিত এলাকার অন্তর্গত সব রাস্তা ও গলিপথ।
ডিএমপির সার্বিক কার্যক্রম, জরুরি গণবিজ্ঞপ্তি ও নিরাপত্তা বিষয়ক আপডেট জানতে সরাসরি চোখ রাখতে পারেন
সংসদ অধিবেশন চলাকালীন এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে ডিএমপি।
|