গত ছয় মাসের সকল অপরাধীদের সুনির্দিষ্ট বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
গত ছয় মাসের সকল অপরাধীদের সুনির্দিষ্ট বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সকালবেলা অনলাইন: বিএনপি সরকারের গত ছয় মাসে সংঘটিত সকল অপরাধের জন্য দায়ী ব্যক্তি ও অপরাধীদের সুনির্দিষ্ট বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা উত্তরাধিকার সূত্রে যে শৃঙ্খলা বাহিনী পেয়েছিলাম, তা একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রত্যাশা ও আইনের শাসন পুনর্গঠনে কাজ করতে হয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, সরকার শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি এবং সাধারণ মানুষের সেবক হিসেবে তাদের পুনর্গঠনে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। এর ফলে সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হারানো মনোবল ও শৃঙ্খলা বহুলাংশে ফিরে এসেছে। এ সময় রংপুরে সাম্প্রতিক চার হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত সকল আসামিকে যৌক্তিক সময়ের মধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন