ঝিনাইদহে বাসচাপায় নারী নিহত, স্বামীর অবস্থা আশঙ্কাজনক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাসচাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে নড়াইল থেকে স্ত্রীকে নিয়ে শৈলকুপার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন সোহেল কাজী। পথে ভুটিয়ারগাতী এলাকায় খুলনাগামী 'গড়াইতে পরিবহন'-এর একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস তুলি মারা যান।
গুরুতর আহত সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। সোহেল কাজী নড়াইলের লোহাগাড়ার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা এবং সেনাবাহিনীতে প্রশিক্ষক হিসেবে কর্মরত। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
এআইএল/সকালবেলা
|