চান্দগাঁও এন.এম.সি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
চান্দগাঁও এন.এম.সি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহাম্মদ সোহেল রানা, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের চান্দগাঁও এন.এম.সি. আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে বিদ্যালয়টির সংস্কারকৃত সুবিশাল খেলার মাঠ ও একাধিক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। এডহক কমিটির সভাপতি সাব্বির সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবু সাঈদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী এবং চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও আধুনিক অবকাঠামোই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নবনির্মিত খেলার মাঠ ও উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন