নাটোরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের লালপুরে সার বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে এক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আকাশ এন্টারপ্রাইজে সার বিতরণে অনিয়ম ধরা পড়লে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম হোড় এবং আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, কৃষকদের সার প্রাপ্তিতে কারসাজি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|