গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ণ
গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে খুলনা থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপালগঞ্জের চেচানিয়াকান্দি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে গোপালগঞ্জের দিকে আসার পথে প্রাইভেটকারটি চেচানিয়াকান্দি ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আঘাত গুরুতর না হওয়ায় কারো প্রাণহানির আশঙ্কা নেই। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন