৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

সকালবেলা অনলাইন: প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সারাদেশে সরকারি ছুটি থাকবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে দিনটি সাড়ম্বরে পালিত হবে।

এআইএল/সকালবেলা