‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জ্যেষ্ঠ প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শনের ওপর ভিত্তি করে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত এই বিশেষ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত এই তিন খণ্ডের গ্রন্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, দূরদর্শী নেতৃত্ব, কালজয়ী উন্নয়ন দর্শন এবং বাংলাদেশের জাতীয় জীবনে তাঁর বহুমাত্রিক গৌরবোজ্জ্বল অবদানকে বিস্তারিত ও তথ্যবহুলভাবে তুলে ধরা হয়েছে।

উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন