নড়াইলে অনলাইন প্রতারণার অভিযোগে আটক ৯

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
নড়াইলে অনলাইন প্রতারণার অভিযোগে আটক ৯

নড়াইল প্রতিনিধি: নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের লোহাগড়ার বিবেক বিশ্বাস (২৫), লাহু মিনহাজ (২৪), সজীব হোসেন (৩০), প্রসেনজিৎ মজুমদার (৩০), জমির মোল্যা (৪৫) এবং মাগুরার মহম্মদপুরের ফরহাদ হোসেন (২৬), ফরিদ হোসেন (২৮), নাজমুল মোল্যা (২৬) ও আলাউদ্দিন মোল্যা (২৮)।

পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় লোহাগড়ার ঝামারঘোপ বাজারের এক ফার্মেসির মালিক ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। উক্ত সংবাদের ভিত্তিতে রোববার ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই ৯ জনকে আটক করে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন