দিনাজপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
মোঃ তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) পৃথক দুটি অভিযানে বিরল সীমান্তে ইয়াবা ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিরল উপজেলার বেতুড়া এলাকা থেকে ২ পিস ইয়াবা ও দুটি বাইসাইকেল উদ্ধার করে রামচন্দ্রপুর বিওপি। অপরদিকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বাশালগাঁও বিওপির অভিযানে হরিপুরের দক্ষিণ তোররা এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় ‘পিতার ক্যাট’ মদ উদ্ধার করা হয়। উভয় স্থানে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।
এআইএল/সকালবেলা