মাদক সেবনে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
মাদক সেবনে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা
ছবি: এআই দ্বারা তৈরি

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় মোসা. মরিয়ম (৩৫) নামে এক গৃহবধূকে পিস্তল দিয়ে আঘাত ও বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীসহ নয়জনের বিরুদ্ধে।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী ইকবাল হোসেন ঘরের ভেতর স্থানীয় সঙ্গীদের নিয়ে মাদক সেবনকালে স্ত্রীর প্রতিবাদের মুখে এ তাণ্ডব চালায়। পিস্তলের আঘাতে জখম করার পর স্বামী ইকবাল ‘ব্যথার ওষুধ’ বলে কৌশলে মরিয়মকে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে দিলে তিনি অচেতন হয়ে পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আসামিরা সটকে পড়ে। এ ঘটনায় নিহতের ভাই সোনারগাঁও থানায় নয়জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন