জাঙ্গালিয়ায় চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের গণসংযোগ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ১ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চরকাওনা বেলতলী এলাকা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি।
গণসংযোগকালে চরকাওনা নতুন বাজার, মিরুককান্দি, মুনিয়ারীকান্দা বাজার ও আমতলী এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং কুশল বিনিময় করেন তিনি।
মুনিয়ারীকান্দা বাজারে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সেবা করার লক্ষ্যে আমি প্রার্থী হয়েছি। জনগণের সরাসরি সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে জাঙ্গালিয়ার টেকসই উন্নয়ন ও সেবা নিশ্চিত করব।”
জনসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
এআইএল/সকালবেলা