জামায়াতের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় ‘স্ত্রীর’ রহস্যজনক লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
জামায়াতের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় ‘স্ত্রীর’ রহস্যজনক লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনা তদন্তে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে অনৈতিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে ও বিভিন্ন বিতর্কের মুখে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত হন গাজী নজরুল ইসলাম। রোববারই ঢাকার আদালত থেকে হত্যাচেষ্টা মামলায় তিনি জামিননামা দাখিল করেছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন