মণিরামপুরে এমপি সুলতানা আহমেদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের সঙ্গে মণিরামপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুলতানা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
অনুষ্ঠানে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সাল এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এআইএল/সকালবেলা