কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ
কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার: হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। সিসিইউতে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী আলমগীর হোসেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) হাসপাতালের কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রসুল আমিন শিপনের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয় এবং হার্টে রিং (স্টেন্ট) বসানো হয়।

বর্তমানে তাঁকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক ও পরিবার তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন