দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধি এবং সুপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির শীর্ষ নেতাদের এক যৌথসভায় এ আহ্বান জানানো হয়।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং বিভিন্ন বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় অংশ নেন। সভায় সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এআইএল/সকালবেলা