ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক: ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মিরপুরে হকারদের হামলায় আহত চিত্রসাংবাদিক সিফাত শাহরিয়ারকে হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের ভৌগোলিক সীমানার মধ্যে কোনো সরকারি জায়গা বা ফুটপাত দখল হলে সঙ্গে সঙ্গে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে। নাগরিকদের সুযোগ-সুবিধা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই সিটি করপোরেশনের মূল লক্ষ্য।
মিরপুরের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক বক্তব্যের বিষয়ে তিনি জানান, আসনভিত্তিক কোনো চিন্তা থেকে নয়, বরং সব অঞ্চলের সাধারণ জনগণের নাগরিাক সেবা নিশ্চিত করতেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপ প্রয়োগের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বিক সমন্বয় রেখেই সিটি করপোরেশন এসব অভিযান পরিচালনা করছে।
এআইএল/সকালবেলা