রাজশাহীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
মো. গোলাম কিবরিয়া (রাজশাহী জেলা প্রতিনিধি): রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার একটি শিশু ধর্ষণ মামলায় মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১৮ অক্টোবর রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। সে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।
মামলাটি তদন্ত শেষে রাজশাহী মহানগর ডিবি আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এআইএল/সকালবেলা