শেষ দিনে ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ

প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
শেষ দিনে ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট ইতিহাসে এক নতুন ও গৌরবময় অধ্যায় রচনা করল বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট টেস্টের শেষ দিনে রোমাঞ্চকর লড়াইয়ে সফরকারীদের হারিয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে নাজমুল হোসেন শান্তর দল।

আজ বুধবার (২০ মে) দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩টি উইকেট, আর পাকিস্তানের সামনে সমীকরণ ছিল ১২১ রানের। পঞ্চম দিন সকালে ব্যাট করতে নেমে পাকিস্তান দল বেশ ইতিবাচক শুরু করেছিল। ক্রিজে থিতু হওয়া ব্যাটারদের দৃঢ়তায় এক পর্যায়ে বাংলাদেশ শিবিরে শঙ্কা জেগেছিল—পাকিস্তান হয়তো টেস্ট ইতিহাসের চতুর্থ ইনিংসে রান তাড়া করার বিশ্বরেকর্ডটাই গড়ে ফেলে!

তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বোলাররা। মাত্র ১২ বলের এদিক-ওদিকে পাকিস্তানের বাকি ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় স্বাগতিকরা। এই রাজকীয় জয়ের মধ্য দিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ নিজেদের নামে লিখে নিল লাল-সবুজের প্রতিনিধিরা, আর পাকিস্তানকে ভাসাল হোয়াইটওয়াশের লজ্জায়।

এর আগে ঢাকা টেস্টে ১০৪ রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। এবার সিলেটেও সেই দাপট ধরে রেখে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ও স্মরণীয় এক সিরিজ জয়ের স্বাদ নিল বাংলাদেশ দল।

জান্নাত সকালাবেলা