‘মার্চ টু সচিবালয়’ কঠোর অবস্থানে পুলিশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ণ
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়েছে। এ সময় তাদেরকে আটকাতে হাইকোর্ট মাজারগেটে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার ( ১৪ অক্টোবর) সকাল থেকে শহিদ মিনারে এক হতে থাকে শিক্ষকরা।
এদিকে দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন যাওয়ার পথ ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
শিক্ষকরা জানান, তাদের কর্মবিরতি চলবে। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।
সকালবেলা/এমএইচ
|