ডিএমপির বিশেষ অভিযান ২৪ ঘণ্টায় ৪৯০ জন আটক

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
ডিএমপির বিশেষ অভিযান ২৪ ঘণ্টায় ৪৯০ জন আটক

অনলাইন ডেস্ক: রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জোরালো সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের ধারাবাহিক নিয়মিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৯০ জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে ৪২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর আটটি অপরাধ বিভাগে পরিচালিত এই অভিযানে সবচেয়ে বেশি মানুষ আটক হয়েছেন মিরপুর ও তেজগাঁও এলাকায়। বিভাগওয়ারি আটকের হিসাব নিচে তুলে ধরা হলো:মিরপুর বিভাগ: ১২৩ জন ,তেজগাঁও বিভাগ: ৯২ জন, মতিঝিল বিভাগ: ৬২ জন, ওয়ারী বিভাগ: ৫৭ জন. লালবাগ বিভাগ: ৫২ জন,গুলশান বিভাগ: ৪০ জন ,রমনা বিভাগ: ৩৯ জন ,উত্তরা বিভাগ: ২৫ জন

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব ঝটিকা অভিযানের সময় অপরাধীদের কাছ থেকে বিভিন্ন চোরাই ও অবৈধ মালামাল জব্দ করেছে পুলিশ। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ এবং নগদ ৩ হাজার ৩০৫ টাকা। পাশাপাশি, অভিযানকালে এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার কাজ চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।