যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশ পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪), মো. রাসেল (১৯), মো. রমজান আলী (২০), মো. বাবুল শেখ (৪৭), মোসা. আজিফা বেগম (২৫), মো. সাইদুর রহমান (৪৬), আলামীন (২২), মো. রুবেল হোসেন (৩২), মুক্তা বেগম (৩০), হৃদয় হোসেন (২৪), মেহেদী (২২), বিউটি আক্তার (২৮), আবু তাহের খান (৫৫), মো. মোস্তফা (৪২), মো. কাউছার (২২), মো. জাহিদ হোসেন (২০), মো. জহির (২০), মো. ইমাম হোসেন (৫৫), মো. আল আমিন (২৩), আল আমিন হোসেন (২২), আলমাছ (৪৫), মো. শামীম হোসেন (২৬) এবং মো. ফারুক (৩৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানান, অপরাধ দমনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ ওই এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে বিশেষ অভিযান চালায়। এই অভিযানেই বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
|