জর্ডানের মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক ঃ জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ওই হামলার লক্ষ্য ছিল ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও তাদের লক্ষ্যবস্তু হবে। আইআরজিসির ভাষ্য, "সন্ত্রাসী মার্কিন বাহিনী যদি আবারও আগ্রাসন চালায়, তবে অঞ্চলে থাকা অন্য মার্কিন ঘাঁটিগুলোও আমাদের ব্যাপক হামলা থেকে নিরাপদ থাকবে না।"
এর আগে জর্ডন জানায়, ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আইআরজিসির দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা জর্ডনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
|