যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত: ৮ আরোহীর সবাই নিহত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার এক দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অবস্থিত সামরিক রাডার সাইট বিমানবন্দরে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানের দুই পাইলট ও ছয় যাত্রীসহ মোট আটজনের সবাই নিহত হয়েছেন।
শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করে আন্তর্জাতিক বার্তা সংস্থা
প্রতিবেদনে জানানো হয়, অ্যাঙ্কোরেজ শহর থেকে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে অবতরণের সময় গত বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
অ্যালাস্কান কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানান, এটি সামরিক পরিবার ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রতিকূল পরিবেশে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল মিশনে নিয়োজিত থাকা অবস্থায় তারা এই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে নিহতদের স্বজন ও সহকর্মীদের সার্বিক সহায়তা প্রদানই তাদের প্রথম অগ্রাধিকার বলে জানান তিনি।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (NTSB) আলাসকা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন নিশ্চিত করেছেন যে, বেসামরিক চুক্তির অধীন পরিচালিত বিমানটি মূল শহর অ্যাঙ্কোরেজ থেকে উড্ডয়ন করেছিল।
যে রাডার সাইটে দুর্ঘটনাটি ঘটে সেটি প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিনাল সাপোর্ট সেন্টারের আওতায় পরিচালিত হয়। মূলত আলাস্কার স্পর্শকাতর আকাশসীমা ও সীমান্ত এলাকায় বিমান চলাচল পর্যবেক্ষণ ও শনাক্তকরণের কাজে যুক্ত রয়েছে এই নেটওয়ার্ক। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা সংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের অফিসিয়াল তথ্য প্ল্যাটফর্ম