মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর খবর সঠিক নয়: বিআরটিএ
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট’ শীর্ষক খবরটি সত্য নয় বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ রোববার (২ আগস্ট) বিআরটিএ কর্তৃপক্ষ বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করে জানায়, বাইকের সামনে নম্বর প্লেট বসানো সংক্রান্ত প্রকাশিত সংবাদের কোনো বাস্তব ভিত্তি নেই।
এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল যে, সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর নজরদারি ক্যামেরা ব্যবস্থার আওতায় আনতে মোটরসাইকেলের পেছনে নম্বর প্লেট থাকার পাশাপাশি সামনেও নম্বর প্লেট সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং বিআরটিএ থেকে এ সম্পর্কিত কোনো অফিশিয়াল তথ্য বা প্রজ্ঞাপনও জারি করা হয়নি। ফলে বাইকারদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
|