২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২
অনলাইন ডেস্ক: দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন করে আটজনের প্রাণহানির পর চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে এডিস মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকার, মশার প্রজননস্থল ধ্বংস করার এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত রক্ত পরীক্ষার পরামর্শ দিচ্ছেন।