আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ
আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক: দেশে আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা আরও জোরদার করার ওপর বিশেষ তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এই তাগিদ দেন।

সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক অবকাঠামো ও বর্তমান দায়িত্বাবলি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিশদভাবে অবহিত করেন। একই সঙ্গে রাষ্ট্রের আইনগত স্বার্থ ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন।

বৈঠকে রাষ্ট্রের আইনি স্বার্থ সংরক্ষণ, সাধারণ জনগণের ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং সাংবিধানিক শাসনব্যবস্থা ও গণতন্ত্রের অগ্রগতি অব্যাহত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সংবিধান ও সুশাসন রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, সতর্কতা ও দৃঢ় দায়িত্ববোধের সঙ্গে নিজের অর্পিত দায়িত্ব পালনের পরামর্শ দেন।

মন্তব্য করুন