সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আশঙ্কা
প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: দেশের ১১টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উল্লেখিত অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র উপকূলীয় জেলাগুলোতেও বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
জান্নাত সকালবেলা
|