প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর
শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ঐতিহাসিক ও যুগান্তকারী নীতি ‘সবার আগে বাংলাদেশ’-কে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমাদের সবাইকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন ও সাধারণ জনগণের মৌলিক অধিকার রক্ষায় আমাদের রাষ্ট্রীয় ও দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে।”
জনবান্ধব প্রশাসনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সরকারি সব সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পগুলো যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে শেষ করা যায়, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় উন্নয়ন কর্মকাণ্ডে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত দূরীকরণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশাসনিক দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|