এমপি ফাহমিদা হককে খুলনা বিএনপির ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ
এমপি ফাহমিদা হককে খুলনা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সরদার সাইদী হাসান বাবু, খুলনা: সংরক্ষিত নারী আসন ০২ ও ০৬-এর দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

রবিবার (২ আগস্ট) খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানান দলটির সভাপতি ও স্থানীয় নেতা আলহাজ্ব অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা।

শুভেচ্ছা বিনিময়কালে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ ফাহমিদা হক এমপির নতুন দায়িত্বের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তাঁর সুযোগ্য নেতৃত্বে সংরক্ষিত নারী আসনের জনগণের অধিকার রক্ষা, নারী উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ প্রকাশ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, "নারীদের রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ফাহমিদা হক এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা। নতুন দায়িত্বে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের পাশে থাকবেন বলে আমরা বিশ্বাস করি।"

ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে ফাহমিদা হক এমপি খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার গণমানুষের কল্যাণে সদা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় খুলনা মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন