মাহিন,আরিফ,রনিকে নিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আহ্বায়ক কমিটি ঘোষ

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
মাহিন,আরিফ,রনিকে নিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আহ্বায়ক কমিটি ঘোষ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’-এর আংশিক আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনক্রমে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দলটির রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ণ ট্রেড সেন্টারের অস্থায়ী কার্যালয় থেকে দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এই কমিটির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

ঘোষিত আংশিক কমিটিতে মো. মাহিন সরকারকে আহ্বায়ক, জোবাইরুল হাসান আরিফকে সদস্য সচিব এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনিকে মুখ্য সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে আগামী ১৫ দিনের মধ্যে সর্বাঙ্গীন পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে প্রকাশের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।