শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর আড়াইটার দিকে মোকামতলা বাজারে অবস্থিত তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক ট্রেডার্স’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। তিনি জানান, ফারুক মণ্ডলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে এবং সেসব মামলার ভিত্তিতেই এ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, দুপুরে মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ফারুক মণ্ডলকে আটক করার পর শিবগঞ্জ থানায় নেওয়া হয়।
ওসি শাহীনুজ্জামান আরও জানান, ফারুক মণ্ডলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম শেষে তাঁকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
এআইএল/সকালবেলা
|