মহম্মদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৫ জনকে কুপিয়ে জখম

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
মহম্মদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৫ জনকে কুপিয়ে জখম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নারীসহ অন্তত ৫ জনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। 

শুক্রবার (১৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রাফেজা (৩০), কাশেম (৩৫), আহাদ (২৮), মিরাজ (৪৬) ও ফরিদ মোল্লা (৫০)।

গুরুতর আহত ফরিদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হরেকৃষ্ণপুর এলাকায় কাশেম ও তাঁর ভাই বদিয়ার দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে আসছিলেন। শুক্রবার রাতে ইয়াবা বিক্রির সময় ফরিদ ও তাঁর সহযোগীরা বাধা দিলে দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে নারীসহ ৫ জন গুরুতর আহত হন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অবিলম্বে মাদক কারবারি ও হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামিম আহম্মেদ জানান, এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে বনি আমিন খান নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতেও অভিযান চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন