ঘরে আগুন দেওয়া সেই মাদকাসক্ত যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ
বিশেষ প্রতিবেদক: চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে মনির হোসেন বাবু (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাঁকে চাঁদপুর জেলা আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার মনির হোসেন বাবু শাহরাস্তি পৌরসভার বিশারা গ্রামের মোহাম্মদ মমিনের ছেলে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা গ্রামের শামছু মুহুরীর বাড়িতে মাদকাসক্ত হয়ে নিজ ঘরে আগুন ধরিয়ে দেন বাবু। ঘরে আগুন দেওয়ার ওই দৃশ্য ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় গত ৬ আগস্ট শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পরই ওসি-র নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান ও একমাত্র এজাহারনামীয় আসামি মনির হোসেন বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|