গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেপ্তার
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন জোনাসুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল রানা ওই এলাকার হারুন শেখের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জোনাসুর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় জুয়েল রানার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুয়েল রানার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এআইএল/সকালবেলা