লাখ টাকার নাস্তা একাই খেয়েছেন ইউএনও নাজমুল

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
লাখ টাকার নাস্তা একাই খেয়েছেন ইউএনও নাজমুল

কাঞ্চন কুমার, কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপ্যায়নের ভুয়া ভাউচার তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার মিরপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরুদ্ধে।

উপজেলার রুমন বেকারি ও বকুল ফল ভান্ডার নামের দুটি দোকান থেকে ফাঁকা ক্যাশ মেমো সংগ্রহ করে নিজেদের মতো টাকার অঙ্ক বসিয়ে প্রায় ৯০ হাজার টাকা উত্তোলন করা হয়। অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ৭০০ পিস ডিম প্যাটিস, ৩০০ পিস বিস্কুট, ১০০ পিস কেক এবং ১৬০ কেজি বিভিন্ন ফল ক্রয়ের ভুয়া ভাউচার জমা দেওয়া হয়েছিল। তবে দোকান মালিক ও কর্মচারীরা জানান, উক্ত তারিখে ইউএনও অফিসের পক্ষ থেকে কোনো পণ্য কেনা হয়নি; অফিস সহায়কের মাধ্যমে ফাঁকা ভাউচার নেওয়া হয়েছিল।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জিলা আফরিন বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। এছাড়া অভিযুক্ত সাবেক ইউএনও মো. নাজমুল ইসলাম (বর্তমানে মাগুরার শ্রীপুর উপজেলার ইউএনও) ফোনে সাড়া দেননি।

এ বিষয়ে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর জানান, তিনি প্রতিটি সভায় কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে আসছেন। স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন