কালিয়াকৈরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ সংবর্ধনা
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং কালিয়াকৈর অ্যানিমেল হেলথ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানকে বিদায় সংবর্ধনা এবং নবাগত কর্মকর্তা ডা. মো. দিদারুল আহসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি সার্জন ডা. মো. মামুনুর রহমান মামুন এবং সঞ্চালনা করেন জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার জসিম উদ্দীন। বক্তব্য রাখেন বিদায়ী কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, নবাগত কর্মকর্তা ডা. মো. দিদারুল আহসান ও ভেটেরিনারি সার্জন ডা. মো. মামুনুর রহমান।
বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে এলডিডিপি প্রকল্পের লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. সঙ্গীতা সাহাসহ চারজনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
|