ফেনীতে দলিল জালিয়াতি: বাবা-ছেলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
ফেনীতে দলিল জালিয়াতি: বাবা-ছেলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিসে ২৬টি দলিলের জমি শ্রেণি পরিবর্তন, জালিয়াতি ও কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে দলিল লেখক মো. শহীদ উল্লাহ খোকন ও তাঁর ছেলে শাহাদাত হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সেবাগ্রহীতাদের একাধিক লিখিত অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা registrar আবদুর রহমান মুহাম্মদ তামিম গত ৬ আগস্ট এ তদন্ত কমিটি গঠন করেন। পরশুরামের সাব-রেজিস্ট্রার প্রবাল কৃষ্ণ সাহাকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাবা-ছেলে সিন্ডিকেট জাল দলিল প্রস্তুত, অতিরিক্ত অর্থ দাবি ও জমির শ্রেণি পরিবর্তন করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত নিবন্ধিত ২৬টি সন্দেহভাজন দলিলের বিএস পর্চা ও রাজস্ব আদায়ের সঠিকতা যাচাই করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

অভিযুক্তরা প্রভাবে অভিযোগ অস্বীকার করলেও জেলা registrar আবদুর রহমান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও সুষ্ঠু তদন্তের স্বার্থেই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন