নাগরপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
রিপন খান রবিন, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবুল হাসান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এআইএল/সকালবেলা
|