১৫ আগস্টে অপতৎপরতা: খুলনায় ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা ও জনসম্মুখে আসার চেষ্টা প্রতিহত করতে বিশেষ অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এর অংশ হিসেবে দৌলতপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর আবু নাসের মোড়, গোয়ালখালি ও দৌলতপুর লেকভিউ রেস্টুরেন্টের সামনে কয়েকজনকে জড়ো করে খাবার বিতরণ এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কেএমপি অভিযান চালিয়ে পারভেজ হাসান (২৯) ও মো. সাব্বির হোসেন সৈকত (২৮) নামে সাবেক দুই ছাত্রলীগ সদস্যকে গ্রেপ্তার করে।
ঘটনায় জড়িত 'অপু' নামের অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ কোনো সংগঠনের আইনবিরোধী ও অস্থিতিশীল কার্যক্রম সহ্য করা হবে না। পরিচয় যা-ই হোক, অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|