বুক কাটা বাবুসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে শীর্ষ ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে 'বুক কাটা বাবু'সহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি চাপাতি ও দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবু (৩৭), আব্দুল কুদ্দুস ওরফে সুজন (৪৭), মিলন (৩৬), মো. মিলন (৩৫), সাগর আহমেদ ইয়ামিন (২৫) ও ফয়সাল (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোসেন মার্কেট লেদু মোল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতিসহ শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। অন্যদিকে, গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি অটোরিকশা ও ধারালো চাকুসহ অপর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|