জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন টেস্ট এবং সাদা বলের সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রোববার দুপুর দুইটার ফ্লাইটে নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলামসহ দলের ১৫ সদস্যের প্রথম বহর ঢাকা ত্যাগ করেন।

দলের ১৫ সদস্যের এই বহরে এবাদত হোসেন এবং সাদমান ইসলামও রয়েছেন। বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকা বাকি সদস্যরা সিরিজ শেষ করেই জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন।

গত বৃহস্পতিবার জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করে বিসিবি। পাকিস্তান সিরিজের তুলনায় এবারের দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা এবং তাসকিন আহমেদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা এই সিরিজে বিশ্রামে থাকছেন। তবে দলে ফিরেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন রবিউল হক।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান ও রবিউল হক।

জিম্বাবুয়ের মাটিতে এই সফরটি বাংলাদেশ দলের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন