এই সেই আমার বান্ধবীরা : পূর্ণিমা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ণ
এই সেই আমার  বান্ধবীরা : পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার অভিনয়ের জাদুতে দীর্ঘ সময় ধরে দর্শক হৃদয়ে জায়গা করে আছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। সম্প্রতি তিনি এক ভিন্নধর্মী ও আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন।

ভিডিওটিতে দেখা যায়, একটি সবুজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার পরনে ছিল একটি আকর্ষণীয় কমলা ও কালো রঙের সুতি শাড়ি, সাথে কালো সানগ্লাস এবং গলায় জমকালো গহনা। ভিডিওর মূল আকর্ষণ ছিল তার বান্ধবীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। সাধারণ পোশাক পরা বান্ধবীদের সঙ্গে পূর্ণিমাকে বেশ সাবলীল ও আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে।

ভিডিওটি শেয়ার করে পূর্ণিমা ক্যাপশনে লিখেছেন, ‘এই সেই আমার বান্ধবীরা।’ ভিডিওর একটি পর্যায়ে এক বান্ধবীকে জড়িয়ে ধরার মুহূর্তটি ছিল বেশ আবেগঘন। তার এমন সাধারণ ও অমায়িক ব্যবহার নেটিজেনদের মুগ্ধ করেছে। জনপ্রিয় এই তারকাকে এভাবে সাধারণ মানুষের মতো আনন্দে মেতে উঠতে দেখে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক মন্তব্য ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন