নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’-তে তটিনী ও জোভান

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’-তে তটিনী ও জোভান

বিনোদন প্রতিবেদক: নিজের মেধা ও সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই ছোট পর্দার দর্শকদের মন জয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। বিশেষ করে রোমান্টিক ও আবেগঘন চরিত্রে তার অনবদ্য অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। সেই ধারাবাহিকতায় এবার সম্পূর্ণ নতুন এক ভালোবাসার গল্প নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’-এর ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন তটিনী। পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, “কিছু চোখ শুধু সুন্দর নয়, কিছু গল্পও লুকিয়ে রাখে... ‘কাজল চোখের মেয়ে’—একটি প্রেম, কিছু না-বলা কথা, আর হৃদয়ের গভীরে থেকে যাওয়া অনুভূতির গল্প। শিগগিরই আসছে।”

প্রকাশিত পোস্টারে তটিনীর বিপরীতে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটকটিতে তাদের দুজনকে বেশ রোমান্টিক আবহে দেখা গেছে।

তটিনীর অভিনয়শৈলী, জোভানের উপস্থিতি এবং জাকারিয়া সৌখিনের রোমান্টিক ঘরানার নির্মাণশৈলী সব মিলিয়ে নাটকটি নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। পোস্টারে জোভান ও তটিনীর রসায়ন এবং রহস্যময় ক্যাপশন গল্পটিকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন