আফগান শিক্ষার্থীদের বহিষ্কার না করার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ
আফগান শিক্ষার্থীদের বহিষ্কার না করার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের

সকালবেলা অনলাইন: পাকিস্তানের পাঞ্জাবের মেডিকেল কলেজগুলো থেকে আফগান শিক্ষার্থীদের বহিষ্কার না করার কঠোর নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ৩০ জনের বেশি আফগান শিক্ষার্থীর দায়ের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি খালিদ ইসহাক এই আদেশ দেন।

শুনানিতে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি) দাবি করে, অনেক শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ভিসা নেই। তবে আদালত প্রশ্ন তোলেন, নথিপত্র না থাকলে কীভাবে তাঁরা চার বছর ধরে মেডিকেল শিক্ষা গ্রহণের সুযোগ পেলেন। সেই সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার যুক্তি নাকচ করে দিয়ে শিক্ষার্থীদের বহিষ্কার বা পরীক্ষার খাতা বাতিল না করার নির্দেশ দেন হাইকোর্ট।

পিএমডিসি জানিয়েছে, জাতীয়তাভিত্তিক কোনো নিষেধাজ্ঞা নয়, বরং ১৭৬ জন আফগান শিক্ষার্থীর কাগজপত্র ও অভিবাসন সংক্রান্ত বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

সূত্র: জিও নিউজ

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন