বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম প্রমুখ।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
জান্নাত সকালবেলা
|