দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস:
২২ জুন (সোমবার) থেকে ২৩ জুন (মঙ্গলবার) সকাল ৯টা পর্যন্ত: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৩ জুন (মঙ্গলবার) থেকে ২৪ জুন (বুধবার) সকাল ৯টা পর্যন্ত: রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৪ জুন (বুধবার) থেকে ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত: রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৫ জুন (বৃহস্পতিবার) থেকে ২৬ জুন (শুক্রবার) সকাল ৯টা পর্যন্ত: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
২৬ জুন (শুক্রবার) থেকে ২৭ জুন (শনিবার) সকাল ৯টা পর্যন্ত: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন পর সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
জান্নাত সকালবেলা
|